আত্মশক্তি ফাউন্ডেশনের চলমান প্রকল্প ‘সবার জন্য গীতা’ বা 'Gita For Everyone'। এই প্রকল্পে আত্মশক্তি ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ‘গীতা সংহিতা’ গ্রন্থটি এই ওয়েবসাইট থেকে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এই ‘সবার জন্য গীতা’ কার্যক্রমে ওয়েবসাইটে আবেদনকারী ব্যক্তির ঠিকানায় ডাকযোগে গ্রন্থ প্রেরণ করা হয়। গীতাগ্রন্থের মূল্য, ডাকমাশূল ও আনুষঙ্গিক যাবতীয় খরচ আত্মশক্তি ফাউন্ডেশন বহন করে।
পবিত্র গীতার জ্ঞান সর্বজনের মাঝে ব্যাপক প্রচারের উদ্দেশ্যেই আমাদের এই মহতী প্রকল্প চলমান। এই মহতী উদ্যোগে আপনিও অংশগ্রহণ করুন। আপনার পরিচিতজনদের মাঝে আমাদের ‘সবার জন্য গীতা’ কার্যক্রম সম্পর্কে অবহিত করুন। প্রত্যেকেই এই গীতা পেতে পারেন।
‘গীতা সংহিতা’ গ্রন্থ পরিচয়:
আত্মশক্তি ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ‘গীতা সংহিতা’ গ্রন্থটি পবিত্র গীতাশাস্ত্রের জ্ঞানপিপাসু সুধীজনদের জন্য একটি অসাধারণ প্রকাশনা। এত সহজ-সরলভাবে গীতাজ্ঞানের অভিনব উপস্থাপনা সত্যিই দুর্লভ। আত্মশক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রীমাণিক রক্ষিত দীর্ঘ পাঁচ বছর ধরে গীতা অধ্যয়ন ও অধ্যাপনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞানের আলোকে ব্যবহারিক দৃষ্টিতে গ্রন্থটি দীর্ঘকাল ধরে বিশেষ প্রযত্নে রচনা করেছেন।
১. জেনে রাখা দরকার, যাঁরা পুণ্যার্থী তাঁদের জন্য এ গ্রন্থটি নয়। তাঁদের জন্য গতানুগতিক গীতাগ্রন্থ পড়াই শ্রেয়।
২. এই গ্রন্থটি তাঁদের কাছেই চমৎকার লাগবে যাঁরা জ্ঞানলাভের জন্য গীতা পড়েন।
৩. গীতার সংস্কৃত ভাষা, বাংলা অনুবাদে দুর্বোধ্য তৎসম শব্দ ও সন্ধি-সমাসের আধিক্যের কারণে নবীন পাঠকগণ অনেক সময় আগ্রহ হারিয়ে ফেলেন। গীতা সংহিতায় এই বাধাগুলো শুরু থেকেই সযত্নে পরিহার করা হয়েছে। তাই স্বল্পশিক্ষিতরাও সহজে গীতা সংহিতা পড়তে ও বুঝতে পারবেন।
৪. সনাতন ধর্মাবলম্বী নয় এমন জ্ঞানপিপাসু সুধীজনদের অনেকেই গীতাগ্রন্থে কী আছে তা জানার জন্য গীতা পড়তে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু পূর্বোক্ত বাধার কারণে তারাও গীতা পড়তে বসে বেশিদূর এগোতে পারেন না। এই গ্রন্থটি তাঁদের জন্য খুবই উপযুক্ত।
৫. সর্বোপরি, যাঁরা ঈশ্বরকে বুঝতে চান, মোক্ষ তথা কর্মবন্ধন থেকে মুক্তি লাভের উপায় ও মানব জীবনে শান্তিলাভের উপায় জানতে চান, ধর্ম-অধর্ম, কর্তব্য-অকর্তব্য নির্ণয়ে সমগ্র গীতায় ভগবানের দিক-নির্দেশনা সাজানো-গোছানো ও সহজবোধ্যভাবে পেতে চান, তাঁদের জন্যই এই পুস্তকটি বিশেষভাবে লিখিত হয়েছে।
৬. এই গ্রন্থে সপ্তশতী গীতা থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রায় পাঁচশত শ্লোকের জ্ঞানকে ১১১টি বিষয়ভিত্তিক শিরোনামে অভিনব কৌশলে উপস্থাপন করা হয়েছে যা অভূতপূর্ব। এ যেন সমুদ্র মন্থন করে দুর্লভ মহামূল্যবান মণি-মুক্তাগুলো সাজিয়ে উপস্থাপন করা হয়েছে।
৭. এখানে কোন সংস্কৃত শ্লোক নেই। তাই সংস্কৃত ভাষায় যাঁদের ভীতি আছে, তাঁদের জন্য এটা সুখপাঠ্য।
৮. তবে শুদ্ধভাবে সংস্কৃত ভাষা উচ্চারণের নিয়মাবলি সংযুক্ত আছে এই গ্রন্থে।
৯. যাঁরা সুরে বা ছন্দে গীতাপাঠ করতে চান, তাঁদের সুবিধার্থে গীতার ছন্দ পরিচয় রয়েছে গ্রন্থটির পরিশিষ্টে।
১০. পরিশিষ্টে সংযুক্ত গীতার প্রশংসামূলক বিশ্ববিখ্যাত মনীষীদের মন্তব্য পড়ে আপনিও মুগ্ধ হবেন।
১১. গীতার ধ্যান ও মাহাত্ম্য শুধুমাত্র সহজ বাংলায় পরিমিত উপস্থাপন করা হয়েছে।
১২. এই গ্রন্থপাঠে সংস্কৃত শ্লোক ভুল উচ্চারণ বা অবিধিপূর্বক গীতাপাঠজনিত পাপের কোন ভয় নেই।
১৩. পকেটে, ভ্যানিটি ব্যাগে, ক্লাসে বা অফিস ব্যাগে, টেবিল, ড্রয়ার, বিছানা যেখানে খুশি সেখানে এটা সহজে বহন করা বা রাখা যাবে।
১৪. আন্তর্জাতিক মানের পকেট সংস্করণ পুস্তকটিতে রয়েছে উন্নত কভার ও বাইন্ডিং এবং উৎকৃষ্ট পেজে ঝকঝকে প্রিন্ট। ৯৬ পৃষ্ঠার পকেট সাইজ পুস্তকটির মূল্য মাত্র ৩০ টাকা।
‘গীতা সংহিতা’ গ্রন্থটি বিনামূল্যে আপনি ঘরে বসে পেতে পারেন (সর্বোচ্চ ১ কপি)। এজন্য আপনার আবেদন প্রেরণ করতে উপরের ছবিতে ক্লিক করুন। একাধিক কপি পেতে হলে আপনাকে ক্রয় করে নিতে হবে। এছাড়া গ্রন্থটি প্রচারের জন্য আপনি দানও করতে পারেন।
You can receive a free copy of the Holy Gita in English language at any corner of the world sponsored by International Gita Society.
or
To Get this copy of Gita please click on the image or HERE.

আমাদের এই কার্যক্রম গীতানুরাগী সুধীজনদের সাত্ত্বিক দানের ওপর নির্ভরশীল। আপনার সদয় সহযোগিতা আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে। তাই আপনিও একটি/কয়েকটি গীতা দান করে এই মহতী কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে পারেন। প্রতিটি গ্রন্থ দান করার জন্য (গ্রন্থের মূল্য ও ডাক মাশুলাদি খরচসহ) মাত্র ৪০ (৩০+১০) টাকা হিসেবে আপনি যত সংখ্যক ইচ্ছা গীতাদান করতে পারেন।
দয়া করে যোগাযোগ করুন এই ই-মেইল ঠিকানায়:
atmashakti4u@gmail.com
যোগাযোগ বা সাত্ত্বিক দান করুন:
bKash A/C: 01733-150902
Rocket (DBBL) A/C: 01926-955939