॥ ॐ श्री परमात्मने नमः ॥
শ্রীমদ্ভগবদ্গীতা
अथ नवमोऽध्यायः । राजविद्याराजगुह्ययोगः
অথ নবম অধ্যায়
রাজবিদ্যারাজগুহ্যযোগ
Chapter 9 - Raja Guhya Yoga - The Yoga of the Greatest Secret
श्रीभगवानुवाच ।
इदं तु ते गुह्यतमं प्रवक्ष्याम्यनसूयवे ।
ज्ञानं विज्ञानसहितं यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात् ॥ ९-१॥
ভগবান উবাচ
ইদম্ তু ত্বম্ গুহ্যতমম্ প্রবক্ষামি অনসুয়বে।
জ্ঞানম বিজ্ঞান সহিতম্ যত্ জ্ঞাত্বা মোক্ষস্যে অশুভাত।।১
ভগবান বললেন হে অর্জুন নিমত্সর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সব চেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখ্যময় সংসার থেকে মুক্ত হও।
Bhagavan Shri Krishna said: Because you are not envious I shall now explain to you the greatest of all secrets. I shall explain this knowledge and it’s realization, knowing which you shall become free from all inauspiciousness. 9.1
राजविद्या राजगुह्यं पवित्रमिदमुत्तमम् ।
प्रत्यक्षावगमं धर्म्यं सुसुखं कर्तुमव्ययम् ॥ ९-२॥
রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম্ ইদম্ উত্তমম্ ।
প্রত্যক্ষ অবগমম্ ধর্মম্ সুসুখম্ কর্তুম্ অব্যয়ম্ ।।২
এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা সমস্ত গুজ্যতত্ত্ব থেকেও গুহ্যতর অতি গুহ্যতর অতি পবিত্র এবং প্রতক্ষ্যরুপে আত্ত্ব উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য।
This is the greatest of all knowledge (raja-vidya) and the greatest of all secrets (raja-guhya). It is most purifying and most excellent. This path of dharma is directly perceived; it is simple to practice and imperishable. 9.2
अश्रद्दधानाः पुरुषा धर्मस्यास्य परन्तप ।
अप्राप्य मां निवर्तन्ते मृत्युसंसारवर्त्मनि ॥ ९-३॥
অশ্রদ্দধ্যানঃ পুরুষাঃ ধর্মস্য অস্য পরন্তপ ।
অপ্রাপ্য মাম্ নিবর্তন্তে মৃত্যু সংসার বর্ত্মনি ।।৩
হে পরন্তপ যে সমস্ত জীবের শ্রদ্ধা উদিত হয়নি, তারা এই পরম ধর্মরুপ ভগবত্ভক্তি লাভ করতে অসমর্থ হয়ে এই জড় জগতে জন্ম মৃত্যুর আবর্তে পতিত হয়।
O vanquisher of the enemy, those that lack faith in this path of dharma can never attain Me and are forced to be reborn in the continuous cycle of birth and death. 9.3
मया ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना ।
मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्ववस्थितः ॥ ९-४॥
ময়া ততম্ সর্বম্ জগত্ অব্যক্ত মুর্ত্তিন ।
মত্স্থানি সর্বভূতানি ন চ অহম্ তেষু অবস্থিত ।।৪
অব্যক্ত রুপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি। সমস্ত জীব আমাতেই অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই।
I pervade the entire cosmos through My unmanifest form. All living beings are supported by Me, but I am not supported by them. 9.4
न च मत्स्थानि भूतानि पश्य मे योगमैश्वरम् ।
भूतभृन्न च भूतस्थो ममात्मा भूतभावनः ॥ ९-५॥
ন চ মত্স্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম ।
ভূতভৃত্ ন চ ভূতস্থঃ মম আত্মা ভূতভাবনঃ ।।৫
যদিও সব কিছুই আমারই সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগৈশ্বর্য্য দর্শন কর। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত তবুও অমি সমস্ত সৃষ্টির উত্স।
Yet everything that is created does not rest in Me. Behold My divine powers! Although I am the origin of all living beings and I maintain them, I am not influenced by them nor by My material nature. 9.5
यथाकाशस्थितो नित्यं वायुः सर्वत्रगो महान् ।
तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय ॥ ९-६॥
যথা আকাশস্থিতঃ নিত্যম্ বায়ু সর্বত্রগঃ মহান ।
তথা সর্বানি ভূতানি মত্স্থানি ইতি উপধারয় ।।৬
মহান বায়ু যেমন সর্বত্র বিচর শীল হওয়া সত্তেও সর্বদা আকাশে অবস্থান করে তেমনই জগত্ আমাতে অবস্থান করে।
Try to understand that just as the mighty wind rests within the vast expanse of the sky, similarly all beings rest within Me. 9.6
सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकाम् ।
कल्पक्षये पुनस्तानि कल्पादौ विसृजाम्यहम् ॥ ९-७॥
সর্বভূতানি কৌন্তয় প্রকৃতিম্ যান্তি মামিকাম্ ।
কল্পক্ষয়ে পুনঃ তানি কল্পদৌ বিসৃজামি অহম্ ।।৭
হে-কৌন্তেয় কল্পান্ত সমস্ত জড় বস্তু আমারই প্রকৃতে প্রবেশ করে,এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি।
O son of Kunti, at the end of a day of Brahma, all living beings enter into Me. I manifest them again at the beginning of a new creation. 9.7
प्रकृतिं स्वामवष्टभ्य विसृजामि पुनः पुनः ।
भूतग्राममिमं कृत्स्नमवशं प्रकृतेर्वशात् ॥ ९-८॥
প্রকৃতিম্ স্বাম্ অবষ্টভ্য বিসৃজইম পুনঃ পুনঃ ।
ভূতগ্রামম্ ইমম্ কৃত্স্নম্ অবশম্ প্রকৃতেঃ বশাত্ ।৮।
হে কৌন্তেয় কল্পান্ত সমস্ত জড় বস্তু আমারই প্রকৃতে প্রবেশ করে,এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি।
Because I control material nature, I continuously manifest the living beings that are helplessly manipulated by their natures. 9.8
न च मां तानि कर्माणि निबध्नन्ति धनञ्जय ।
उदासीनवदासीनमसक्तं तेषु कर्मसु ॥ ९-९॥
ন চ মাম্ তানি কর্মানি নিবধ্নন্তি ধনঞ্জয় ।
উদাসীনবত্ আসিনম্ অসক্তম্ তেষু কর্মষু ।।৯
হে ধনঞ্জয় সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত ও উদাসিনের ন্যায় অবস্থিত থাকি।
O Dhananjaya, such actions cannot bind Me. I am detached and indifferent to these activities. 9.9
मयाध्यक्षेण प्रकृतिः सूयते सचराचरम् ।
हेतुनानेन कौन्तेय जगद्विपरिवर्तते ॥ ९-१०॥
ময়া অধ্যক্ষেন প্রকৃতিঃ সুয়তে সঃ চরাচরম্ ।
হেতুনা অনেন কৌন্তেয় জগত্ বিপরিবর্ততে ।।১০
হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা ত্রিগুনাত্তিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি কও। প্রকৃতির নিয়মে এই জগত্ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধংস হয়।
Under My command, material nature produces the universe with all its moving and non-moving beings. O son of Kunti, because of this the universe continually manifests. 9.10
अवजानन्ति मां मूढा मानुषीं तनुमाश्रितम् ।
परं भावमजानन्तो मम भूतमहेश्वरम् ॥ ९-११॥
অবজানন্তি মাম্ মূঢ়া মানুষীম্ তনুম্ আশ্রিতম্ ।
পরম ভাবম্ অজানন্তঃ মম্ ভূত মহেশ্বরম্ ।।১১
অর্থ-আমি যখন মানুষ রুপে অবতীর্ন হই,মুর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত হন না, এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না।
Because they do not know My divine nature as the Supreme Controller of all living beings, those who are ignorant mock Me when I assume a human form. 9.11
मोघाशा मोघकर्माणो मोघज्ञाना विचेतसः ।
राक्षसीमासुरीं चैव प्रकृतिं मोहिनीं श्रिताः ॥ ९-१२॥
মোঘশাঃ মোঘকর্মানঃ মোঘজ্ঞানা বিচেতসঃ ।
রাক্ষসীম্ আসুরীম্ চ এব প্রকৃতিম্ মোহিনীম্ শ্রিতাঃ ।।১২
এই ভাবে যারা মোহচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী বা আসুরী ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহছন্ন অবস'ায় তাদেরও মুক্তি লাভের আশা, তাদের স্বকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়।
All their aspirations, activities and knowledge are futile and senseless. Such persons adopt a contemptible, malicious nature and become bewildered. 9.12
महात्मानस्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिताः ।
भजन्त्यनन्यमनसो ज्ञात्वा भूतादिमव्ययम् ॥ ९-१३॥
মহাত্মনঃ তু মাম্ পার্থ দৈবীম্ প্রকৃতিম্ আশ্রিতাঃ ।
ভজন্তি অনন্যমনসঃ জ্ঞাত্বা ভূত আদিম্ অব্যয়ম্ ।১৩
হে পার্থ মোহযুক্ত মহাত্মাগন আমার দৈবী প্রকৃতি আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের কারন ও অবিনাশী জেনে অনন্য চিত্তে ভজনা করেন।
However, those great personalities who do take shelter of My divine nature, worship Me with a steady mind and know Me to be the imperishable origin of all beings. 9.13
सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः ।
नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते ॥ ९-१४॥
সততম্ কীর্তয়ন্ত মাম্ যতন্তঃ চ দৃঢ়ব্রতাঃ ।
নমস্যন্তঃ চ মাম্ ভক্তা নিত্যযুক্ত উপাসতে ।।১৪
ব্রহ্মচর্য্যাদি ব্রতে দৃঢ়নিষ্ট ও যত্নশীল হয়ে সেই ভক্তরা সর্বদা আমার মহিমা কির্তন করে এবং সর্বদা ভক্তি পুর্বক আমার উপসনা করেন।
They are always glorifying Me, endeavoring with determination and firmly fixed in their vows. Offering their obeisance to Me with devotion, such bhakti-yogis always worship me. 9.14
ज्ञानयज्ञेन चाप्यन्ये यजन्तो मामुपासते ।
एकत्वेन पृथक्त्वेन बहुधा विश्वतोमुखम् ॥ ९-१५॥
জ্ঞানযজ্ঞেন চ অপি অন্যে যজন্তঃ মাম্ উপাসতে ।
একত্যেন পৃথক্তেন বহুধা বিশ্বতমুখম্ ।।১৫
অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা, অভেদ চিন্তাপুর্বক, কেউ কেউ বহুরুপে প্রকাশিত ভেদ চিন্তাপুর্বক, এবং অন্য কেউ আমার বিশ্বরুপের, উপসনা করে।
Others worship Me with the sacrifice of knowledge, considering themselves to be non-different from Me. Others worship Me in many different forms, while others venerate Me as the universal form. 9.15
अहं क्रतुरहं यज्ञः स्वधाहमहमौषधम् ।
मन्त्रोऽहमहमेवाज्यमहमग्निरहं हुतम् ॥ ९-१६॥
অহম্ ক্রতুঃ অহম্ যজ্ঞঃ স্বধা অহম্ অহম্ ঔষধম্ ।
মন্ত্র অহম্ অহম্ এব আজ্যম্ অহম্ অগ্নিঃ অহম্ হুতম্ ।।১৬
আমি অগ্নিষ্টোম আদি শ্রৌত যজ্ঞ আমি বৈশ্যদেব আদি স্মার্ত যজ্ঞ,আমি পিত্রিপুরুষদের উদ্বেশ্যে কর্ম,আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত,আমি হোমাগ্নি এবং আমিই হোমক্রিয়া।
I am the ritual, I am the sacrifice, I am the offering, I am the sacred herbs, I am the mantra and I am the clarified butter, I am the sacred fire and I am the act of offering. 9.16
पिताहमस्य जगतो माता धाता पितामहः ।
वेद्यं पवित्रमोङ्कार ऋक्साम यजुरेव च ॥ ९-१७॥
পিতা অহম্ অস্য জগতঃ মাতা ধাতা পিতামহঃ ।
বেদ্যম্ পবিত্রম্ ওঙ্কার ঋক সাম্ যজুঃ এব চ ।।১৭
আমিই জগতের পিতামাতা সর্ব প্রাণীর কর্মফল প্রানদাতা এবং পিতামহ ঋক সাম এবং যজুঃ (বেদসমুহ)।
I am both the father and the mother of the universe, I am the Maintainer, the Grandsire, the object of all knowledge, the purifier, the syllable om and I am the Rig Veda, Sama Veda and the Yajur Veda. 9.17
गतिर्भर्ता प्रभुः साक्षी निवासः शरणं सुहृत् ।
प्रभवः प्रलयः स्थानं निधानं बीजमव्ययम् ॥ ९-१८॥
গতিঃভর্তা প্রভূ সাক্ষী নিবাসঃ শরনম্ সুহৃত্ ।
প্রভবঃ প্রলয়ঃ স্থানম্ নিধানম্ বীজম্ অব্যয়ম্ ।।১৮
আমি সকলের গতীভর্তা প্রভু সাক্ষীনিবাস শরণ, সুহৃদ, উত্পত্তি, নাশ,স্থিতি, হেতু এবং অব্যয় বীজ।
I am the supreme objective, the sustainer, the master, the witness, the abode, the shelter, and the dear-most friend. I am creation, maintenance and destruction, I am the greatest wealth and the indestructible seed. 9.18
तपाम्यहमहं वर्षं निगृह्णाम्युत्सृजामि च ।
अमृतं चैव मृत्युश्च सदसच्चाहमर्जुन ॥ ९-१९॥
তপামি অহম্ অহম্ বর্ষম্ নিগৃহ্নামি উত্সৃজামি চ ।
অমৃতম্ চ এব মৃত্যুঃ চ সত্ অসত্ চ অহম অর্জুন ।।১৯
হে অর্জুন আমি তাপএবং আমি বিষ্টি, আমি জল বর্ষনকারী ও জল আকর্ষন করি; আমি অমৃত এবং আমি মৃত্যু; আমি সত্ত্বা এবং সত্ত্বাহীন।
I create heat and I bring forth the rain and also withdraw it. I am eternality and I am death. I am reality and I am illusion, O Arjuna. 9.19
त्रैविद्या मां सोमपाः पूतपापा
यज्ञैरिष्ट्वा स्वर्गतिं प्रार्थयन्ते ।
ते पुण्यमासाद्य सुरेन्द्रलोक-
मश्नन्ति दिव्यान्दिवि देवभोगान् ॥ ९-२०॥
ते तं भुक्त्वा स्वर्गलोकं विशालं
क्षीणे पुण्ये मर्त्यलोकं विशन्ति ।
एवं त्रयीधर्ममनुप्रपन्ना
गतागतं कामकामा लभन्ते ॥ ९-२१॥
ত্রৈবিদ্যা মাম্ সোমপাঃ পুত পাপাঃ
যজ্ঞৈঃ ইষ্টা সর্গতিম্ প্রার্থয়ন্তে ।
তে পুন্যম্ আসাদ্য সুরেন্দ্র লোকম
অশ্নন্তি দিব্যান দিবি দেবভোগান ।।২০
তে তম ভূক্তা সর্গ লোকম্ বিশালম্
ক্ষীনে পুন্যে মর্ত্যলোকম্ বিশন্তি ।
এবম্ ত্রয়ী ধর্মম্ অনুপ্রপন্না
গতাগতম্ কাম কামাঃ লভন্তে।।২১
ত্রিবেদ যজ্ঞগন যজ্ঞ অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞাবশিষ্ঠ সোমরস পান করে পাপ মুক্ত হন এবংস্বর্গ কামনা করেন। তারা পুন্য কর্মের ফল স্বরুপ ইন্দ্র লোকলাভ কওে দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। তারা সেই বিপুলস্বর্গলোক উপভোগ করে পুন্য ক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসেন। এই ভাবে ত্রিবেদক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় ভোগ আকাঙ্খি মানুষেরা সংসারে জন্ম মৃর্ত্যর আবর্তে আবর্তিত হয়।
Those who are conversant with the three Vedas worship Me indirectly, and by drinking soma they become purified and attain the higher planets. By their pious activities they reach the abode of Indra where they enjoy the celestial pleasures of the demigods. 9.20
After they have experienced the extensive pleasures of the higher planets, their pious credits become exhausted and they again enter the mortal plane. Therefore, the results of those who perform Vedic rituals to obtain material enjoyment are fleeting. 9.21
अनन्याश्चिन्तयन्तो मां ये जनाः पर्युपासते ।
तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् ॥ ९-२२॥
অনন্যাঃ চিন্তয়ন্তঃ মাম্ যে জনাঃ পর্যুপাসতে।
তেষাম্ নিত্য অভিযুক্তানাম্ যোগক্ষেমম্ বহামি অহম্।।২২
অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্নহয়ে যারা আমার উপসনা করে আমি তাদের সমস্ত অভাব পুরন করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি।
But for those who are always absorbed in thoughts of Me, who worship Me and who are always associated with Me, I carry what they lack and preserve what they have. 9.22
येऽप्यन्यदेवता भक्ता यजन्ते श्रद्धयान्विताः ।
तेऽपि मामेव कौन्तेय यजन्त्यविधिपूर्वकम् ॥ ९-२३॥
যে অপি অন্য দেবতা ভক্তাঃ যজন্তে শ্রদ্ধায়ান্বিতাঃ ।
তে অপি মাম্ এব কৌন্তেয় যজন্তি অবিধিপুর্বকম্ ।।২৩
হে কৌন্তেয় যারা ভক্তি পুর্বক অন্য দেবতাদের পূজা করেন তারাও অবিধি পুর্বক আমারই পূজা করেন।
O Kaunteya, those that worship other demigods with faith actually worship Me, but they do so improperly. 9.23
अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च ।
न तु मामभिजानन्ति तत्त्वेनातश्च्यवन्ति ते ॥ ९-२४॥
অহম্ হি সর্ব যজ্ঞানাম্ ভোক্তা চ প্রভূঃ এব চ ।
ন তু মাম্ অভিজানন্তি তত্ত্বেন অতঃ চ্যবন্তি তে ।।২৪
আমিই যজ্ঞের ভোক্তা ও প্রভূ। যারা আমার চিন্ময় স্বরুপ জানেনা তারা আবার সংসার সমুদ্রে অধোপাতিত হয়।
It is I who am the enjoyer and object of all sacrifices. But those who are ignorant of My true nature fall down from the path of self-realization. 9.24
यान्ति देवव्रता देवान्पितॄन्यान्ति पितृव्रताः ।
भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम् ॥ ९-२५॥
যান্তি দেবব্রতা দেবান পিতৃন যান্তি পিতৃব্রতা ।
ভূতানি যান্তি ভূতেজাঃ যান্তি মত্ যাজিনঃ অপি মাম্ ।।২৫
দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন; যারা ভূত প্রেতাদির উপাসক তারা ভূত লোকই লাভ করে; যারা পিত্রী পুরুষদের উপাসক, তারাঅনিত্য পিত্রি লোক লাভ কওে;এবং যারা আমার উপাসনা কওে, তারা আমাকেই লাভ করে।
The worshippers of the demigods attain the realm of the demigods. The worshippers of the ancestors reach the domain of the ancestors. The worshippers of ghosts and spirits go to the world of the ghosts and spirits. But those who worship Me come to Me. 9.25
पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति ।
तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मनः ॥ ९-२६॥
পত্রম্ পুস্পম্ ফলম্ তোয়ম্ যঃ মে ভক্তাঃ প্রযচ্ছতি ।
তত্ অহম্ ভক্ত্যুপহৃতম্ অশ্নামি প্রযতাত্মনঃ ।।২৬
যে বিশুদ্ধ চিত্ত নিস্কাম ভক্ত আমাকে ভক্তি পুর্বক পত্র, পুস্প, ফল ও জল অর্পন করেন,আমি তার সেই ভক্তি প্লুত উপহার প্রীতি সহকারে গ্রহন করি।
If one offers to Me with devotion a leaf, a flower, fruit or some water, I will accept that offering from My purehearted devotee. 9.26
यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् ।
यत्तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् ॥ ९-२७॥
যত্ করোষি যত্ অশ্নাসি যত্ জুহোসি দদাসি যত্ ।
যত্ তপস্যসি কৌন্তেয় তত্ কুরুম্ব মত্ অর্পনম্ ।।২৭
হে কৌন্তেয় তুমি যা অনুষ্ঠান কর, যা আহার কর, যা হোম কর, যা দান কর এবং যে তপস্যা কর, সেই সমস্তই আমাকেই অর্পন কর।
O Kaunteya, whatever you do, whatever you eat, whatever you offer in sacrifice, whatever you give in charity, whatever penances you undertake, do that as an offering unto Me. 9.27
शुभाशुभफलैरेवं मोक्ष्यसे कर्मबन्धनैः ।
संन्यासयोगयुक्तात्मा विमुक्तो मामुपैष्यसि ॥ ९-२८॥
শুভ অশুভ ফলৈঃ এবম্ মোক্ষ কর্ম বন্ধনৈঃ ।
সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মাম্ উপৈষসি ।।২৮
এই ভাবে আমাকে সমস' কর্ম অর্পন দ্বারা শুভ এবং অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবো। এই ভাবে সন্নাস যোগে যুক্ত হয়ে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে।
By doing so, you will become free from the bondage of karma and it’s auspicious and inauspicious effects. By renouncing the results of your actions and connecting yourself with Me, you will become liberated and attain Me. 9.28
समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रियः ।
ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम् ॥ ९-२९॥
সমঃ অহম্ সর্বভূতেষু ন মে দ্বেষ্য অস্তি ন প্রিয়ঃ ।
যে ভজন্তি তু মাম্ ভক্তা ময়ি তে তেষু চ অপি অহম্ ।।২৯
আমি সকলের প্রতি সমভাবাপন্ন। কেউ আমার প্রিয় নয় ও অপ্রিয়ও নয়। কিন্তু যারা ভক্তি পুর্বক আমাকে ভজনা করেন তারা সভাবতই আমাতে অবস্থান করেন, অমিও তাদের হৃদয় বাস করি।
I am equal to all living beings. I neither hate nor favor anyone. Yet whoever worships Me with devotion is with Me and I am certainly with them. 9.29
अपि चेत्सुदुराचारो भजते मामनन्यभाक् ।
साधुरेव स मन्तव्यः सम्यग्व्यवसितो हि सः ॥ ९-३०॥
অপি চেত্ সুদুরাচারঃ ভজতে মাম্ অনন্যভাক্ ।
সাধু এব সঃ মন্তব্যঃ সম্যক ব্যবসিতঃ হি সঃ ।।৩০
অতি দুরাচারি ব্যাক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধুবলে মনে করবে, কারন তিনি যথার্থ মার্গে অবস্থিত।
Even if one is impious and has commited abominable acts, if he worships Me with one-pointed devotion, such a person should be considered saintly because his determination is perfect. 9.30
क्षिप्रं भवति धर्मात्मा शश्वच्छान्तिं निगच्छति ।
कौन्तेय प्रतिजानीहि न मे भक्तः प्रणश्यति ॥ ९-३१॥
ক্ষিপ্রম্ ভবতি ধর্মাত্মা শশ্বত্ শান্তিম্ নিগচ্ছতি ।
কৌন্তেয় প্রতিজানিহী ন মে ভক্তঃ পনশ্যতি ।।৩১
তিনি শিগ্রই ধর্ম আত্মায় পরিনত হয় এবং শান্তি লাভ করেন। হে কৌন্তেয় আমার ভক্ত কখনও বিনষ্ট হয় না, সে কথা দৃঢ় কন্ঠে ঘোষনা করে দাও।
He quickly becomes virtuous again and attains everlasting peace. O Kaunteya, declare it boldly that My devotee never perishes. 9.31
मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः ।
स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम् ॥ ९-३२॥
মাম্ হি পার্থ ব্যপাশ্রিত্য যে অপি স্যু পাপযোনয় ।
স্ত্রিয়ঃ বৈশ্যাঃ তথা শুদ্রাঃ তে অপি যানি- পরাম্ গতিম্ ।।৩২
হে পার্থ অন-জ ম্লেচ্ছগনও বেশ্যাদি পতিতা স্ত্রীলোকেরা তথা বৈশ্যা শুদ্র প্রভৃতি নিচবর্নস- মানুষেরা আমার অনন্যা ভক্তিকে বিষেশ ভাবে আশ্রয় করলে অবিলম্বে পরাগতী লাভ করে।
O Partha, even if persons of impious birth, women, merchants and laborers take shelter of Me, they will also reach the highest destination. 9.32
किं पुनर्ब्राह्मणाः पुण्या भक्ता राजर्षयस्तथा ।
अनित्यमसुखं लोकमिमं प्राप्य भजस्व माम् ॥ ९-३३॥
কিম পুনঃ ব্রাহ্মণাঃ পুন্যাঃ ভক্তাঃ রজর্ষয় তথা ।
অনিত্যম্ অসুখম্ লোকম্ ইমম্ ভজস্ব মাম্ ।৩৩।
পুন্যজন্ম ব্রহ্মভক্ত এবংক্ষত্রিয়দের আর কি কথ? তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয় পরা গতী লাভ করবেন। অতএব যখন এই অনিত্য দুঃখময় মর্ত্তলোকে মনুষ্য দেহ ধারন করেছে, তখন অন্যান্য সমস্ত কর্তব্য ত্যাগ করে আমাকেই ভজনা করে।
What to say of the pure brahmanas and pious kings? Now, having come into this temporary world of misery, devote yourself to Me! 9.33
मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु ।
मामेवैष्यसि युक्त्वैवमात्मानं मत्परायणः ॥ ९-३४॥
মন্মনাঃ ভব মত্ ভক্ত যাজী মাম্ নমস্কুরু ।
মাম্ এব এষ্যসি যুক্তৈবম্ আত্মনম্ মত্পরায়ণঃ ।৩৪।
তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করে আমাকে প্রনাম কর এবং আমার পূজাকর। সম্পুর্নরুপে আমাকে আশ্রয করে তুমি অবশ্যই আমাকে লভ করবে।
Always think of Me. Be My devotee. Worship Me. Offer your respects unto Me. In this way, by dedicating yourself to Me and surrendering to Me, you will come to Me. 9.34
ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु
ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे
राजविद्याराजगुह्ययोगो नाम नवमोऽध्यायः ॥ ९॥
ওঁতৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু
ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে
রাজবিদ্যারাজগুহ্যযোগো নাম নবমোঽধ্যায়ঃ।।
ওঁ তৎ সৎ শ্রীমদ্ভগবদ্গীতারূপী উপনিষদ্ তথা ব্রহ্মবিদ্যাবিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ-অর্জুন সংবাদে ‘রাজবিদ্যা-রাজগুহ্যযোগ’ নামক নবম অধ্যায় সম্পূর্ণ হল।
Om Tat Sat